এই কোর্সে আপনি যা শিখবেন
৬০০টি কুরআনিক শব্দের অর্থ: পবিত্র কুরআনে বারবার ব্যবহৃত হওয়া ৮৫% শব্দার্থ সরাসরি মুখস্থ করার টেকনিক (৪০০টি অ-ক্রিয়া এবং ২০০টি ক্রিয়াপদ)
আরবী ব্যাকরণের মৌলিক ধারণা: ইসম (নামবাচক শব্দ), হরকত বা ইরাবের পরিবর্তন এবং নির্দিষ্ট ও অনির্দিষ্ট শব্দের সহজ পাঠ
বচন ও সর্বনামের ব্যবহার: আরবী দ্বিবচন, বহুবচন এবং বিভিন্ন প্রকার সর্বনাম (দ্বমীর) ও ইশারাবাচক শব্দের সঠিক ব্যবহার
বাক্য গঠন ও শব্দগুচ্ছ: দুই বা ততোধিক শব্দের সম্পর্ক (ইদ্বাফা), বিশেষণ এবং নামবাচক ও ক্রিয়াবাচক বাক্য গঠনের নিয়ম
কুরআনের ক্রিয়া বা Verb বিশ্লেষণ: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কালের ক্রিয়া এবং আদেশ-নিষেধ ও কর্মবাচ্যের ক্রিয়ার বিস্তারিত ব্যবহার
অ্যাডভান্সড বাক্যশৈলী: কুরআনে ব্যবহৃত প্রশ্নবোধক, শর্তসূচক, তুলনাবাচক, এবং জোর প্রদানকারী বাক্যের গঠন
ক্রিয়াপদের ১০টি ভিন্ন গঠন (Abwab): বাবে তাফ'ঈল, ইফ'আল, মুফা'আলা থেকে শুরু করে ক্রিয়াপদের জটিল ১০টি ফর্মের সহজ রূপান্তর
কুরআনের সরাসরি অনুবাদ যোগ্যতা: কোর্স শেষে যেকোনো আয়াতের ব্যাকরণগত অবস্থান বুঝে নিজে নিজে অনুবাদ করার সক্ষমতা
কোর্স কারিকুলাম
-
১ম ক্লাস : আরবী শব্দের পরিচয় (ইসম), নির্দিষ্ট ও অনির্দিষ্ট (নাকেরা-মা‘রেফা), পুরুষবাচক-স্ত্রীবচক (মুযাক্কার-মুয়ান্নাছ), পুরুষ (শাখছ) এবং শেষাক্ষরে হরকতের পরিবর্তন (ইরাব) ইত্যাদিLesson note: ১ম ক্লাস : আরবী শব্দের পরিচয় (ইসম), নির্দিষ্ট ও অনির্দিষ্ট (নাকেরা-মা‘রেফা), পুরুষবাচক-স্ত্রীবচক (মুযাক্কার-মুয়ান্নাছ), পুরুষ (শাখছ) এবং শেষাক্ষরে হরকতের পরিবর্তন (ইরাব) ইত্যাদি
-
৫ম ক্লাস : বিভিন্ন প্রকার হরফ- যের দানকারী হরফ (জার), যবর দানকারী হরফ (নছব), সংযোগসূচক হরফ (আতফ), সম্বোধন (নিদা), উৎসাহ (তানভীহ), সাবধানতা (তাহদ্বীদ), অতিরিক্ত (যায়িদা), এবং ইত্যাদিLesson note: ৫ম ক্লাস : বিভিন্ন প্রকার হরফ- যের দানকারী হরফ (জার), যবর দানকারী হরফ (নছব), সংযোগসূচক হরফ (আতফ), সম্বোধন (নিদা), উৎসাহ (তানভীহ), সাবধানতা (তাহদ্বীদ), অতিরিক্ত (যায়িদা), এবং ইত্যাদি
কোর্স সম্পর্কে বিস্তারিত
কুরআনিক এ্যারাবিক কোর্স: আল্লাহর বাণী বুঝুন নিজের ভাষায়
আমরা প্রতিদিন পবিত্র কুরআন তিলাওয়াত করি, কিন্তু অর্থ না বোঝার কারণে এর ভেতরের মূল ম্যাসেজ ও আবেগগুলো আমাদের হৃদয়কে স্পর্শ করতে পারে না। অনুবাদ গ্রন্থ পড়ে কিছুটা বোঝা গেলেও, আরবী ভাষার নিজস্ব সৌন্দর্য সরাসরি উপলব্ধি করার আনন্দই আলাদা।
আপনার এই আফসোস দূর করতে আমরা নিয়ে এসেছি "কুরআনিক এ্যারাবিক কোর্স"। মাত্র ৩০টি সুপরিকল্পিত ক্লাসের মাধ্যমে আপনি আরবী ব্যাকরণ এবং কুরআনে বারবার ব্যবহৃত হওয়া শব্দগুলোর অর্থ এমনভাবে শিখবেন, যা কুরআনের প্রায় ৮৫% শব্দের কাভার করবে!
কোর্স স্পেসিফিকেশন (Course Specification):
-
মোট ক্লাসের সংখ্যা: ৩০টি ইন্টারেক্টিভ ক্লাস
-
শব্দার্থ শিক্ষা: ৬০০টি বাছাইকৃত শব্দ (১-২০ ক্লাসে ৪০০টি অ-ক্রিয়া এবং ২১-৩০ ক্লাসে ২০০টি ভার্ব/ক্রিয়া)। প্রতি ক্লাসে ২০টি করে শব্দ।
-
কোর্সের কার্যকারিতা: এই ৬০০টি শব্দ জানলে কুরআনের ৮৫% শব্দের অর্থ আপনার আয়ত্তে চলে আসবে।
-
ক্লাসের মাধ্যম: অনলাইন লাইভ ক্লাস (রেকর্ডেড ভিডিও ব্যাকআপসহ)
-
সহায়ক উপাদান: এক্সক্লুসিভ পিডিএফ লেকচার শিট
-
কোর্সের যোগ্যতা: শুধুমাত্র পবিত্র কুরআন দেখে দেখে শুদ্ধভাবে পড়তে পারলেই এই কোর্সে অংশ নেওয়া যাবে। আরবী ব্যাকরণের পূর্বজ্ঞানের প্রয়োজন নেই।
সংক্ষিপ্ত পাঠ্যসূচী (Syllabus Overview):
-
১ম - ৬ষ্ঠ ক্লাস: আরবী শব্দের প্রাথমিক পরিচয়, বচন, সর্বনাম, শব্দগুচ্ছ এবং নামবাচক বাক্য (জুমলা ইশমিয়া)।
-
৭ম - ১০ম ক্লাস: অতীত, বর্তমান, ভবিষ্যৎ কাল, আদেশ-নিষেধ এবং কর্মবাচ্যের ক্রিয়া (মাজহুল)।
-
১১তম - ১৫তম ক্লাস: বিভিন্ন প্রকার বিশেষ্য (ইসমে যরফ, ফায়িল, মাফউল) এবং প্রশ্নবোধক ও শর্তসূচক বাক্যের ব্যবহার।
-
১৬শ - ২০তম ক্লাস: ব্যতিক্রমী বাক্য গঠন, সংখ্যা ও সময়ের পরিচয় এবং দুর্বল ক্রিয়ার (ফে'লে মু'তাল) ব্যবহার।
-
২১তম - ৩০তম ক্লাস: আরবী ক্রিয়াপদের ১০টি প্রধান রূপান্তর বা 'বাব' (Abwab) এবং চার অক্ষরের ক্রিয়ামূলের বিস্তারিত।
আল্লাহর প্রেরিত গাইডবুক "আল-কুরআন" শুধু রিডিং পড়ার জন্য নয়, বরং বুঝে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য। আজই এই কোর্সে এনরোল করুন এবং কুরআনের সাথে আপনার সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যান।
এই কোর্সটি কাদের জন্য?
- শুদ্ধভাবে কুরআন পড়তে পারেন যারা: যারা কুরআন রিডিং পড়তে পারেন কিন্তু অর্থ বোঝেন না, তাদের জন্য এটি বেস্ট কোর্স
- কুরআনের বার্তা সরাসরি বুঝতে আগ্রহী যারা: বাংলা অনুবাদের ওপর নির্ভরশীলতা কমিয়ে সরাসরি আল্লাহর কালামের মূল সুর অনুধাবন করতে চান যারা
- ব্যস্ত পেশাজীবী ও শিক্ষার্থী: যারা কর্মব্যস্ততার মাঝেও মাত্র ৩০টি ক্লাসে সহজে ও সংক্ষেপে কুরআনিক আরবী শিখতে চান
- নামাজে মনোযোগ বাড়াতে ইচ্ছুক যারা: নামাজে ইমাম সাহেব কী তিলাওয়াত করছেন বা নিজে কী পড়ছেন, তা বুঝে নামাজে পূর্ণ মনোযোগ (খুশু-খুযু) ফিরিয়ে আনতে চান যারা
- ইসলামিক নলেজ বাড়াতে আগ্রহীরা: যারা কুরআনের সাহিত্যিক সৌন্দর্য, শব্দচয়ন এবং অলঙ্কার শাস্ত্র বুঝতে আগ্রহী
প্রশিক্ষক পরিচিতি
Muhammad Arafat Zaman
Dawra, Al-Markazul Islami As-Salafi. Fazil, Patenga Fazil degree Madrasah. BA Honours in Islamic stu